আরসিবির বিপক্ষে বড় জয় পাঞ্জাবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৬ষ্ঠ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। উক্ত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়ে ম্যাচ হারে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক লুকেশ রাহুলের বিধ্বংসী শতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিংস ইলেভেন পাঞ্জাব। ১৪ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে ৬৯ বলে ১৩২ রানের সাইক্লোন ইনিংস খেলেন পাঞ্জাব কাপ্তান লুকেশ রাহুল। এছাড়া আগের ম্যাচে বাজিমাত করা ওপেনার মায়েক আগারওয়ালের ব্যাট থেকে আসে ২৬ রান।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে শিভাম দুবের শিকার ২ উইকেট।

২০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের কাছে অসহায় ছিল বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। পাঞ্জাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে ইনিংসের ১৭ ওভারে ১০৯ রান তুলতেই গুটিয়ে যায় বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান আসে ওয়াশিংটন সুন্দর এর ব্যাট থেকে, এছাড়া এবিডি ভিলিয়ার্স করেন ২৮ রান। বল হাতে পাঞ্জাবের হয়ে বিষ্ণু ও অশ্বিন ৩ টি করে উইকেট নেন।যার ফলে ৯৭ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস ইলেভেন পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর:
কিংস ইলেভেন পাঞ্জাব: ২০৬-৩ (২০)
রাহুল ১৩২*, আগারওয়াল ২৬
শিভাম: ৩-০-৩৩-২

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু: ১০৯-১০ (১৭)
ওয়াশিংটন ৩০ ভিলিয়ার্স: ২৮
অশ্বিন: ৩-০-২১-৩

ফলাফল: কিংস ইলেভেন পাঞ্জাব ৯৭ রানে জয়ী

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »