আইপিএলে আজ মাঠে নামবে পাঞ্জাব-ব্যাঙ্গালুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ম্যাচে দিল্লীর কাছে প্রথম ম্যাচে সুপার ওভারে হেরেছে পাঞ্জাব, অপরদিকে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে জয় দিয়ে এবারের আসর শুরু করেছে ব্যাঙ্গালুরু।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মোট ২৪ বারের দেখায় দু’দল ই জিতেছে সমানভাবে ১২ টি করে ম্যাচ। তবে শেষ চার দেখায় চারবার ই জয় পেয়েছে ভিরাট কোহলির ব্যাঙ্গলুরু।

দুবাইর বড় বাউন্ডারিতে বড় রানের ম্যাচ দেখার সম্ভাবনা খুবই ক্ষীন। সেই সাথে পিচে ঘাস থাকায় সুবিধা পাবে পেসাররা। শিশির ভাবনায় টসে জিতে ফিল্ডিং করতে চাইবে দুই দলের অধিনায়ক।

একাদশ নিয়ে আরসিবির দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে ভিরাট কোহলির দল। অপরদিকে প্রথম ম্যাচ হারের পর মুজিব উর রহমানকে একাদশে ফেরাতে পারে পাঞ্জাব৷ সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আগের ম্যাচে বাজে পার্ফরমেন্স করা ক্রিস জর্ডান। এছাড়া নিকোলাস পুরানের বদলী ক্রিস গেইলকে খেলাতে পারে, তবে খুব সম্ভাব্য পুরানের ওপরই ভরসা রাখবে পাঞ্জাব।

সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, নিকোলাস পূরান, সরফরাজ খান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিশ্নাপ্পা গৌতম, মুজিব উর রহমান, শিলডন কটরেল, রাভি বিঞ্চয় ও মোহাম্মদ শামি।

সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, জস ফিলিপে (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াসিংটন সুন্দর, য়ুজভেন্দ্র চাহাল, ডেল স্টেইন, নভদীপ সাইনি ও উমেশ যাদব।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »