নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে মাঠ ছাড়ে মুম্বাই। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই জয় পেয়েছে ৪৯ রানের। টুর্নামেন্টের প্রথম জয়ে বেশ বড় অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। এই অধিনায়ক খেলেছেন ৫৪ বলে ৮০ রানের মারকাটারি ইনিংস।
সর্বশেষ ছয় মাস ধরেই খেলার বাইরে ছিলেন রোহিত। প্রথম ম্যাচে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন তিনি। তবে গতকালের ম্যাচে আবারো ছন্দে ফিরে বেশ উচ্ছ্সিত রোহিত। যদিও আরব আমিরাতের এমন ভাবসা গরমে অস্বস্তিতে ভুগছেন তিনি।
এ বিষয়ে রোহিত বলেন, ‘এই গরমে এবং কন্ডিশনে আমি বলবো না যে স্বস্তিতে আছি। তবুও ম্যাচ জয়লাভ করায় স্বস্তি ফিরে পাচ্ছি। মরগান এবং রাসেলদের বিপক্ষে বল করা বড় চ্যালেঞ্জ কিন্তু আজ রাতে জয়ী হয়ে ফিরতে পেরেই আনন্দিত আমি। এছাড়া খেলা শুরুর আগে থেকে পুল শটের জন্য নিজেকে তৈরি করছিলাম এবং এজন্য আমি যথেষ্ঠ অনুশীলনও করেছি। আমার স্কোয়াডের পারফরম্যান্সের আমি আনন্দিত। আমার শটগুলোও দারুণ ছিল।’
নিউজক্রিকেট/শাওন
