নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা প্রতিরোধে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া অবস্থানের কারনে বাংলাদেশের লঙ্কা সফরের পাশাপাশি এবার শঙ্কা দেখা দিয়েছে দেশটির ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এলপিএল নিয়েও। আগামী ১৪ই নভেম্বর থেকে এলপিএল শুরু হওয়ার কথা থাকলেও দেশটির সরকার প্রত্যেক ক্রিকেটারের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন নির্ধারণ করায়, যথাসময়ে মাঠে গড়াচ্ছে না এলপিএল। একই কারনে টাইগারদের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনাও ক্ষীণ।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল টাইগারদের। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মাত্রাতিরিক্ত নিয়মকানুন ও বাধ্যকত গুলোর সাথে পুরোপুরি একমত হতে না পারায় এখনো পেন্ডুলামের মতো ঝুলে আছে টাইগারদের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনাও। সফরের বিধান গুলো শিথিল না করা হলে
লঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির।
এর আগে এলপিএল শুরুর সম্ভাব্য তারিখ ছিল ২৮ আগস্ট। পরবর্তীতে করোনার কারনে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরী বৈঠক শেষে টুর্নামেন্ট সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের ব্যস্ত সূচিতে ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে টুর্নামেন্টে অংশগ্রহণ বেশ কিছু ক্রিকেটারের পক্ষে সম্ভব না! অন্যদিকে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের ১৪ দিনের কোয়ারেন্টিন পালন নিয়ে কড়া বিধান এই মুহুর্তে টুর্নামেন্ট আয়োজনে দ্বিধার সৃষ্টি করেছে।
নিউজক্রিকেট/ ইফতি
