নিজের সামর্থ্যের পুরোটাই দিতে চান আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিছুদিন আগে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে টানা চার বলে ৪ উইকেট নিয়ে ক্রিকেট পাড়ার আলোচনতে নতুন করে এসেছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। তার করা চার বলের চারটি উইকেটই এসেছে বোল্ড থেকে।

হ্যাম্পাশায়ারের হয়ে মাঠ মাতানো এই পেসার সেদিন ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। আফ্রিদির সেই আগুন ঝরা বোলিংয়ের পর বিপক্ষ দল মিডলসেক্সকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে তার দল হ্যাম্পাশায়ার। ম্যাচে তার পাওয়া প্রতিটি উইকেটই এসেছে বোল্ড থেকে।

এর আগে কোন পাকিস্তানি বোলার এমন কৃতি গড়তে পারেননি। এই বিরল অর্জনের পর আফ্রিদি জানিয়েছেন, তার লক্ষ্য পাকিস্তান জাতীয় দলের হয়ে আরও এমন সব অর্জন নিজের করে নেওয়া।

আফ্রিদি বলেন, ‘আমি শুনেছি কোনো পাকিস্তানি বোলারের টি-টোয়েন্টিতে ৬টি বোল্ড নেই। আমি গর্বিত পাকিস্তানের হয়ে এই রেকর্ড অর্জন করতে পেরে। আমার লক্ষ্য পাকিস্তানের হয়ে এমন আরও অর্জন নিজের করে নেয়া। আমি আরও ভালো পারফরম্যান্স করতে চাই, যাতে মানুষ আমার নাম মনে রাখে।।আমি অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। আমার লক্ষ্য সামর্থ্যের সেরাটা দিয়ে পারফরম্যান্স করা এবং পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করা। যেহেতু আমি খুব বেশি ঘরোয়া ম্যাচ খেলিনি।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »