কলকাতাকে হারিয়ে টুর্নামেন্টে জয়ের মুখ দেখলো মুম্বাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের পঞ্চম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। উক্ত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ও সুরায়াকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মুম্বাই।মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রান আসে কাপ্তান রোহিত শর্মার ব্যাট থেকে। এছাড়া সুরায়াকুমার যাদবের ব্যাট থেকে আসে ৪৭ রানের ঝড়ো ইনিংস। কলকাতার হয়ে বল হাতে সর্বাধিক ২ উইকেট শিকার করেন সিভাম মাবি।

১৯৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ এর বেশি তুলতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। পরাজয়ের ম্যাচে নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান আসে প্যাট কামিন্সের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ধানেশ কার্তিকের ব্যাট থেকে আসে ৩০ রান। মুম্বাইয়ের হয়ে বল হাতে বোল্ট,প্যাটিনসন,ভোমরাহ ও চাহার প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ফলে ৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় কলকাতাকে।

সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই: ১৯৫-৫
রোহিত: ৮০ যাদব: ৪৭
মাবি:৪-১-৩২-২

কলকাতা: ১৪৬-৯
ক্যামিন্স: ৩৩ কার্তিক: ৩০
প্যাটিনসন: ৪-০-২৫-২

ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৪৯ রানে জয়ী।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »