আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, বদলি হোল্ডার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। তার বদলি হিসেবে দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙোলুরুর বিরুদ্ধে খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ৷ প্রথমে বলিং করে হায়দ্রাবাদ। দলীয় পঞ্চম ওভারে বোলিং করতে আসেন মিচেল মার্শ। এই ওভারেই পায়ের ইঞ্জুরিতে পড়েন মার্শ।

ওই ওভার তিনি সম্পূর্ণ করতে পারেননি৷ তার বাকি বল করে দেন বিজয় শংকর। এরপর ম্যাচে মার্শে আর দেখা যায়নি। শেষ তার দল ব্যাটিং বিপর্যয়ে পড়লে তিনি ব্যাট হাতে নামেন। তবে তাকে কখনই ফিট মনে হয়নি। খুড়িয়ে খুড়িয়ে একটি রান সম্পূর্ণ করতে সাহায্য করেছিলেন।

ম্যাচ শেষে তার অধিনায়কও তাকে নিয়ে সন্দিহান ছিলো। অবশেষে তিনি আইপিএল থেকে ছিটকে যান। তার বিপরিদে আরেক পেস অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নে হায়দ্রাবাদ।

উল্লেখ্য, এর আগে হোল্ডার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবারের আইপিএলে যোগ দেয়ার আগে তার থেকে কোয়ারান্টাইনে থেকেই আসতে হবে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »