করোনা পরীক্ষায় পজিটিভ পেসার আবু জায়েদ রাহি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। টাইগারদের স্কিল ক্যাম্প শুরু হওয়ার পরে করোনা পরীক্ষায় ২৬ জন ক্রিকেটার নেগেটিভ এলেও কেবল পজিটিভ হয়েছেন রাহি।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২৭ জন ক্রিকেটার নিয়ে টাইগারদের স্কিল ক্যাম্প। একইদিন জৈবল বলয়েও প্রবেশ করেন তামিম, মুশফিকরা। ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ঢাকার বাইরে থাকা আসা দুই ক্রিকেটারসহ তাদের সংস্পর্শে আসা ১১ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। পরে করোনা টেস্ট করালে পজিটিভ আসে কেবল রাহির। বাকি ১৬ জন ক্রিকেটার কোচদের সাথে নিয়মিত অনুশীলন শুরু করেছেন।

এদিকে রাহির করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি করোনা পজিটিভ হয়েছে। কোভিড নির্দেশনা হিসেবে রাহি এখন আইসোলেশনে এবং সে চিকিৎসার মধ্যে দিয়ে যাবে। এবং পরবর্তীতে পুনরায় আবার রাহির করোনা পরীক্ষা করানো হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »