করোনায় চাকরি হারিয়েছেন ভারতের ১১ জন ক্রিকেট কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে প্রায় কম বেশি সব পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য খেলার মত ক্রিকেট খেলাতেও এর প্রভাব পড়েছে। ক্রিকেট বিশ্বের বড় বড় বোর্ডরাও এর কবলে পড়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের একাডেমি লেভেলে খরচ বাচাঁতে শেষ হয়ে যাওয়া ১১ কোচের চুক্তি নবায়ন করেনি। এই কোচরা রাহুল দ্রাবিডের কাছ থেকে এই তথ্য পান।

নাম প্রকাশে একজন কোচ বলেন,”দুই দিন আগে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে আমরা সবাই ফোনকল পাই। তিনি আমাদের জানান, আমাদের চুক্তি নবায়ন না করার ব্যাপারে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে ব্যাপারে আমাদের কোনো যুক্তিসঙ্গত কারণ জানানো হয়নি।’

রাহুল দ্রাবিড় চেষ্টা করেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘দ্রাবিড় জানিয়েছেন আমাদের চাকরিতে বহাল রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। গত তিন মাস ধরে আমরা একের পর এক ওয়েবিনার করে যাচ্ছি, পরিকল্পনা করছি কোভিড-পরবর্তী সময়ের জন্য। এখন হুট করে আমাদের বলা হল আমাদের চাকরিই নেই।’

চাকরি হারানো আরেক কোচ বলেন, ‘এমন সময় আমাদের চুক্তি নবায়ন করা হচ্ছে না যখন অনেক রাজ্য সংস্থা এর মধ্যে কোচ নিয়োগ করে ফেলেছে। কোভিডের মধ্যে নতুন চাকরি পাওয়াটা সমস্যা হবে আমাদের জন্য।’

উল্লেখ্য, ইতিমধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দেশের ক্রিকেট বোর্ড৷ তাদের কর্মি ছাটাই করেছে। সে পথে এবার হাটলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »