ধোনির তুমুল সমালোচনা করলেন গম্ভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল আইপিএলের একমাত্র ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই, একতরফা ম্যাচে হেসে খেলে নিয়েছে রাজ স্থান। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ধির গতির ব্যাটিং শিকার হচ্ছে বহুল সমালোচনার, এবার এই সমালোচনাকারীদের দিলে যোগ দিলেন গৌতম গাম্ভীর।

গতকালের ম্যাচে চেন্নাইকে পাত্তাই দেয়নি স্মিথের দল, ডু প্লেসিস একটু সম্ভাবনা তৈরি করলেও শেষদিকে ধোনির ধীরগতির ব্যাটিং ম্যাচ থেকে বাইরে ফেলেছে চেন্নাইকে। গাম্ভীর বলেন, ‘সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছি। ধোনি ৭ নং এ! আর গায়কোয়াদ ধোনির আগেই ব্যাটিংয়ে? স্যাম কারানও তার আগে! আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে তার তো উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কিন্তু সে যেটা করেছে তা সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। ২১৭ রান তাড়া করার সময় ৭ নং এ ব্যাটিং করতে নামলে তো খেলা সেখানেই শেষ হয়ে যায়। ফাফ একাই লড়াই করেছে।’

গম্ভীর মনে করেন চেন্নাই অধিনায়ক ধোনি বলেই সমালোচনা কম হচ্ছে, তার জায়গায় অন্য কেউ থাকলে তার সমালোচনা হতো অনেক বেশি। গাম্ভীর বলেন , ‘হ্যা, আপনি ধোনির শেষ ওভার নিয়ে কথা বলতে পারেন, যেখানে সে তিনটা ছয় মেরেছে। কিন্তু সত্যি বলতে এটা কোনো কাজেরই ছিল না। এটা কেবল তার নিজের রান বাড়িয়েছে। যদি অন্য কেউ এই কাজ করতো, অন্য কোনো অধিনায়ক ৭ নং এ ব্যাটিং করতো তাহলে তাকে অনেক কথা শুনতে হতো। হয়তো এটা ধোনি বলেই মানুষ খুব বেশি কিছু বলছে না।’

কালকের ম্যাচে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম ১২ বলে ৯ করার পরে শেষ ওভারে হাত খোলেন ধোনি। শেষ পর্যন্ত ১৭ বলে ২৯ রান নিয়ে অপরাজিত থাকলেও তার দল ম্যাচ হারে ১৬ রানে।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »