নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্ব ক্রিকেটে অনেক নামীদামী ক্রিকেটার আছে তবে যখন ক্রিকেটের ছোট ফরম্যাটের কথা আসে, তখন সবার আগে হয়তো আন্দ্রে রাসেলের কথায় আসে। বর্তমান সময়ে তার টি-টোয়েন্টি আগ্রাসী ব্যাটিং বিপক্ষ দলের হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যখন আসে তখন তাকে একটু বেশি আগ্রাসী ভূমিকায় দেখা যায়। দুর্দান্ত সব ছক্কা আর সেরা স্ট্রাইক রেটে দৃষ্টিনন্দন ব্যাটিং পরিদর্শন করে মাতিয়ে রাখেন টিভি সেট কিংবা গ্যালারির দর্শক।
সম্প্রতি দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতে এক কান্ড বাধিয়ে বসলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। অনুশীলনচলাকালে ভেঙ্গে দিলেন অনুশীলনের ভিডিও ধারণ করতে ব্যবহৃত ক্যামেরার গ্লাস। এমনই একটি ভিডিও নিজেদের টুইটারে প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে দেখা গেছে, অনুশীলনের সময় বল ঠেকাতে গিয়ে ক্যামেরার গ্লাস ভেঙ্গে ফেলেন এই ব্যাটসম্যান।
গত বছরের আইপিএলে ১৪ ম্যাচে ৫৬.৬৬ গড়ে ৫১০ রান করেছিলেন এই দানবীয় ব্যাটসম্যান। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০০ এর উপরে।
নিউজক্রিকেট/শাওন
