নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের চতুর্থ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রাজস্থান রয়েলস ও চেন্নাই সুপার কিংস। উক্ত ম্যাচে চেন্নাইকে ১৬ রানে পরাজিত করে আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে রাজস্থান রয়েলস।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ ও জোফরা অার্চারের বিধ্বংসী ব্যাটিংয়ের কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। রাজস্থানের হয়ে ব্যাট হাতে সাঞ্জু স্যামসন ৭৪ স্টিভেন স্মিথ ৬৯ এবং শেষদিকে জোফরা আর্চারের ব্যাট থেকে আসে ৮ বলে ঝড়ো ২৭ রানের ইনিংস।চেন্নাইয়ের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেন স্যাম ক্যারান।
২১৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। ফাফ ডু ফ্লেসিসের ব্যাটে চড়ে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ অব্দী নির্ধারিত ২০ ওভারে ২০০ রানে থামে চেন্নাইয়ের ব্যাটিং। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭২ রান আসে ফাফ ডু ফ্লেসিসের ব্যাট থেকে। এছাড়া শেন ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৩ রান। রাজস্থানের হয়ে বল হাতে রাহুলের শিকার ৩ উইকেট।
যার ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১৬ রানের দারুণ জয় নিয়ে শুভসূচনা করে আইপিএলের প্রথম আসর চ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর:
রাজস্থান রয়েলস: ২১৬-৭ (২০)
স্যামসন ৭৪, স্মিথ ৬৯
স্যাম ক্যারান: ৪-০-৩৩-৩
চেন্নাই সুপার কিংস:
ডু ফ্লেসিস ৭২ ওয়াটসন ৩৩
রাহুল: ৪-০-৩৭-৩
ফলাফল: রাজস্থান রয়েলস ১৬ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
