নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আজ ৩য় দিনে খেলা মিললো অদ্ভুত এক প্র্যাক্টিস সেশনের।
আজকের অনুশীলনের দ্বিতীয় সেশনে জাতীয় দলের ব্যাটসম্যানরা যেন বোলার হয়ে গেলেন। আজ কিছুটা বৃষ্টি ছিলো। প্রথম সেশনে ফিল্ডিং অনুশীলন করার পর কিছুক্ষন বিরতি দেয়া হয়। বিরতির পর অনুশীলনে দেখা যায় বোলিং করছেন মুশফিক।
মুশফিক শ্রীলঙ্কা সফরে কিপিং করবেন না। এর কারণে ফিল্ডিং অনুশীলন বেশ জড়ে সরেই করছিলেন৷ তবে আজ অনুশীলন করলেন লেগ স্পিনার। প্রায় ৩০ মিনিটের মত তিনি নেটে টেইলএন্ডারদের লেগ স্পিন করেন। যিনি বিকেএসপি থেকে ব্যাটসম্যান ও পেসার হিসেবে শুরু করেছিলেন তাকে আজ লেগস্পিন করতে দেখে সবাই কিছুটা চোখ উপরেই করেছে।
মুশফিক লেগস্পিনার হলেও আজকে ব্যাটসম্যান তামিমকে দেখা গেছে ব্যাটিং কোচের ভূমিকায়। তাইজুল যখন ব্যাটিং অনুশীলন করছিলেন তখন তার কোচ হয়ে গেছেন তামিম। তাকে পরামর্শ দিচ্ছিলেন বেশ। মুশফিকের পর একে একে বোলিং করেন ইমরুল, সাদমানরা।
শেষে ব্যাটিং করেন তাসকিন। নিয়মিত বল না করা বোলাররা বোলিং করলেও তা মোকাবেলা করা মোটেও সহজ ছিলোনা বলে জানান তাসকিন। তিনি বলেন, ‘আজ আমাদের বোলারদের ব্যাটিং সেশন ছিল, উপভোগ করেছি। যদিও নেটে বোলার ও থ্রোয়াররা বেশ কঠিন সময় দিচ্ছিল। কিন্তু এই চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে। কারণ ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের উন্নতি করতে হবে।’
নিউজক্রিকেট/আরআর
