বাটলারকে ছাড়াই আজ চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে রাজস্থান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়েলস। এদিকে প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জয়ে এগিয়ে রয়েছে চেন্নাই।

এদিকে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ না হওয়ায় প্রথম ম্যাচে রাজস্থান একাদশে থাকছেন না জস বাটলার। পরিবারের সঙ্গে ভ্রমণ করায় বাটলারের থাকতে হবে ৬ দিনের কোয়ারেন্টাইনে। যার দরুন চেন্নাইয়ের বিপক্ষে একাদশে দেখা যাবে না এই ইংলিশ টি-টোয়েন্টি ওপেনারকে। এদিকে অসুস্থ বাবার পাশে থাকায় রাজস্থান দলে যোগ দেননি আরেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। কবে নাগাদ যোগ দিবে দলের সাথে সে ব্যাপারেও কোনো কিছুই নিশ্চিত করেননি স্টোকস।

একাদশ ভাবনায় চেন্নাই দলে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনীর দল। তবে বাটলার না থাকায় রাজস্থান একাদশে বিদেশী কোটায় সুযোগ পাবে ডেভিড মিলার৷ এছাড়া অধিনায়ক স্টিভ স্মিথ ও জোফরা আর্চারের সাথে বিদেশী কোটায় সুযোগ পেতে পারেন আরেক ইংলিশ অলরাউন্ডার টম কারান।

দুবাই ও আবুধাবির তুলনায় শারজার বাউন্ডারি বেশ ছোট। তাই রাজস্থান-চেন্নাইর ম্যাচে দেখা যেতে পারে চার-ছক্কার ফুলঝুড়ি। শারজাতেও শুরুর ম্যাচ গুলোতে উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে পেসাররা। তাই দুই দলের একাদশ হতে পারে পেস নির্ভর।

সম্ভাব্য চেন্নাই একাদশঃ মুরালী বিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আমবাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পিয়ুষ চাওলা, লুঙ্গি এনগিডি ও দীপক চাহার।

সম্ভাব্য রাজস্থান একাদশঃ ইয়াসভি জেসওয়াল, রবিন উথাপ্পা, স্টিভ স্মিথ (অধিনায়ক), সানজু স্যামসন, ডেভিড মিলার, রিয়ান পরাগ, টম কারান, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাঠ ও আনকিত রাজপুত।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »