নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে জয়ী চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ থেকেই খেলতে পারেন অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ।
ইংল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজের সময় ছোট পান স্মিথ৷ এর ফলে তাকে ২য় ও ৩য় ওয়ানডেতে দলে রাখা হয়নি৷ তাদে সাবধানতার কারণে বিশ্রাম দেয়া হয়৷ সবাই ভেবেছিলো স্মিথ আইপিএলের শুরুর অংশ মিস করতে পারেন। তবে তাদের কোচ জানান স্মিথ খেলার সম্ভাবনা আছে।
রাজস্থান রয়্যালসের কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘সুখবর আছে আমাদের জন্য, স্মিথকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যেতে পারে৷’
এর আগে স্মিথ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে না খেললেও আরব আমিরাতে তিনি ১৭ই সেপ্টেম্বর পৌছাঁন। পৌছেঁই কোয়ারান্টাইনের সব নিয়ম পালন করেন।
উল্লেখ্য, রাজস্থান দলের একটি সূত্র থেকে জানা গেছে স্মিথ বেশ ভালোই আছেন এখন। তিনি ভালোভাবেই অনুশীলন করতে পারছেন। পেস বোলিংও ভালোভাবে খেলতে পারছেন।
নিউজক্রিকেট/আরআর
