একাদশে উইলিয়ামসনের না থাকার কারণ জানালেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের আইপিএলের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে জানা না গেলেও পরবর্তীতে জানা গেল চোটের কারণে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামা হয়নি কেন উইলিয়ামসনের। তার এই ইনজুরির ফলে একাদশ সাজাতেই ঝামেলায় পড়তে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।

উইলিয়ামসনের ইনজুরির ফলে বদলি হিসেবে মাঠে নেমেছিল বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। আর এই অজি পেসার নিজের প্রথম ওভারেই গোড়ালির চোটে পড়েন। এমনকি ধারণা করা হচ্ছে ইনজুরির কারণে আইপিএলের পুরো আসরই শেষ হয়ে যেতে পারে মার্শের।

মোহাম্মদ নবির সঙ্গে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। ওয়ার্নার বলেছেন, ‘কেন উইলিয়ামসন ফিট নয়, সে অনুশীলনে মাংসপেশির চোটে পড়েছে। আমরা দুই স্পিনার খেলাতে চেয়েছিলাম। কারণ আমরা রান তাড়া করতে চাইছিলাম। কোনো বাধায় পড়লে এটা কাটানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা একজন বোলিং অলরাউন্ডার চাইছিলাম যে অনেক জোরে বল করতে পারে। দুর্ভাগ্যজনক যে মিচেল মার্শ সেটা করতে পারেনি।’

এ আসরের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ১০ রানে হেরে আইপিএল মিশন শুরু করেছে হায়দরাবাদ। ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কিউই অধিনায়ক উইলিয়ামসনের খেলার কথা রয়েছে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »