নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির নিকট ছুটির আবেদন করেছিলেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরাজের ছুটির আবেদনে সাড়া দেয়নি বিসিবি। তবে এই মুহুর্তে শ্রীলঙ্কা সফর যেভাবে পেন্ডুলামের মতো ঝুলে আছে, তাতে মিরাজের ছুটির ব্যাপারটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। যথাসময়ে শ্রীলঙ্কা সফর না হলে হয়তো কপাল খুলতে পারে মিরাজের। কেননা অতিতে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশেষ ওই সময়টায় সকল ক্রিকেটারদের সুযোগ দিয়েছে বিসিবি।
প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ। তাই বিশেষ এই সময়টায় স্ত্রীর পাশে থাকার প্রবল ইচ্ছা নিয়ে বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সফরের কথা মাথায় রেখে মিরাজকে ছুটি দেয়নি বিসিবি। এতেই বুঝা যায় আসন্ন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে মিরাজের থাকার সম্ভাবনা প্রবল।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে মিরাজ-প্রীতির সংসার আলোকিত করে আসার কথা জুনিয়র মিরাজের। প্রথমবারের মতো বাবা হওয়ার এই মুহুর্তটা স্ত্রীর পাশে থাকতে পারবেন কিনা মিরাজ! সেটা নির্ভর করছে শ্রীলঙ্কা সফরের উপর।
নিউজক্রিকেট / ইফতি
