মার্শের ইনজুরিতে চিন্তিত হায়দ্রাবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএলের ১৩তম আসরের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ রানের ব্যবধানে পরাজিত হয় ওয়ার্নারের হায়দ্রাবাদ। ম্যাচ তো হেরেছেই পাশাপাশি আরেকটি দুঃসংবাদও সঙ্গী হয়েছে তাদের মার্শের ইনজুরির কারণে।

নিজের করতে আসা প্রথম ওভারেই গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ থেকে ডাগ-আউটে ছিটকে পড়েন দলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের। অনেকের ধারণা লম্বা সময়ের জন্যও মাঠের বাইরে থাকতে পারেন মার্শ। হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বক্তব্য শুনে এমনটাই মনে হয়েছে। ম্যাচ হারের পর মার্শের ইনজুরি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন ওয়ার্নার।

হায়দ্রাবাদ অধিনায়ক বলেন, ‘ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে মিচেল। তবে ওর চোটের অবস্থা মোটেই ভাল ঠেকছে না। পায়ে ভর দিতে পারছে না ও। আশা করছি ওর চোট খারাপ দিকে যাবে না যতই ব্যথা হোক না কেন। আর সেই প্রার্থনাই করছি।’

গোড়ালিতে চোট পাওয়ায় পরেও ব্যাথা পা নিয়ে দলের স্বার্থে আবার ব্যাট করতে মার্শ। যদিও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

গতকাল এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নামার পর ব্যাঙ্গালোরের দারুণ বোলিংয়ে ২ বল আগেই ১৫৩ রানে অলআউট হয় হায়দ্রাবাদ। ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন স্পিনার যুবেন্দ্র চাহাল। এছাড়া ২টি করে উইকেট পান নবদ্বীপ সাইনি এবং শিভাম ডুবে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »