নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা উদ্দেশ্য দেশ ছাড়ার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সফর নিয়ে এখনো কোনো চুড়ান্ত গাইডলাইন না পাওয়ার কারণে ২৭ তারিখ দেশ ছাড়া হচ্ছেনা টাইগারদের।
শ্রীলঙ্কা সফর এখনো অনিশ্চিত থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তুতির কোনো কমতি রাখছেনা। তারা ক্রিকেটারদের ইতিমধ্যে দুইবার করোনা পরীক্ষা করিয়ে ফেলেছে। প্রাথমিক স্কোয়াডের সবাইকে এখন জৈব সুরক্ষা বলয়ে আনা হয়েছে। দলগত অনুশীলনও ইতিমধ্যে হয়ে গেছে।
বিসিবি প্রস্তুতি সারলেও বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ দল আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরছেনা। তারা আগামী ২,৩ অক্টোবরের দিকে দেশ ছাড়তে পারে। তবে এখনো সফর চুড়ান্ত নয়। কোয়ারান্টাইন কি রকম হবে তাও এখনো নিশ্চিত নয়।
তবে জানা গেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ৭ দিন বাংলাদেশ ৭ দিন শ্রীলঙ্কায় কোয়ারান্টাইন প্রস্তাবে রাজি, তবে শ্রীলঙ্কান টাস্ক ফোর্স এই নিয়মে রাজি নয়৷ তারা ১৪ দিনেই কোয়ারান্টাইন চায়।
এই সিরিজ নিয়ে তবে শ্রীলঙ্কা ক্রিকেটের সহ-সভাপতি রাভিন বিক্রমরত্নে গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইনের জন্য অপেক্ষা করছি। গাইডলাইন আসতে আরও ২ বা ৩ দিন সময় লাগতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এসএলসি নিয়মিত যোগাযোগ রাখছে।’
নিউজক্রিকেট/ আরআর
