দলে তারকা খেলোয়াড় না, ম্যাচ জয়ী পারফর্মার চাই : বাউচার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকা দলের নামটি আসলে সবার আগে আসে চোকার শব্দটি। বিশ্বকাপে সবসময়ের জন্য হট ফেভারিট দল হিসেবে অংশগ্রহণ করে এই দলটি। তবে ভাগ্যের নির্মম পরিহাসের মত কখনও শিরোপা জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। দলে বড় বড় সব তারকা ক্রিকেটার থাকার পরেও ব্যর্থতার গল্প পিছু ছাড়েনি তাদের। তাদের এমন অবস্থা থেকে বের করে আনতে চান দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। দলটির সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন তার দলে তারকা নয়, মূলত পারফর্মার ক্রিকেটারই প্রয়োজন।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে অভিজ্ঞ এবং তারুণ্যের গড়া দারুণ এক দল নিয়ে ইংল্যান্ডের মঞ্চে পা রাখে দক্ষিণ আফ্রিকা। দুঃখের বিষয় সেই বিশ্বকাপে প্রোটিয়ারা টুর্নামেন্ট শেষ করে সপ্তম স্থানে থেকে।

এরপরও যে ভালো সময় ফিরে পেয়েছে তা না সর্বশেষ ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে। আইসিসির বর্তমান র‍্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ছয় নম্বরে। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণেই দক্ষিণ আফ্রিকা পাঁচ নম্বর দল।

তিন সংস্করণের ক্রিকেটে সাফল্যের চূড়ায় যেতে চান বাউচার। সম্প্রতি এই কোচ বলেন, ‘আমার কাছে পারফরম্যান্সই মূল চাবিকাঠি। চমৎকার সব ক্রিকেটারদের দল চাই না, যারা বিশ্বের আট নম্বর। এর চাইতে চ্যালেঞ্জিং একটি দল চাই এবং যেখানে এক নম্বর হওয়ার জন্য সবাই লড়াই চালিয়ে যাবে। আমরা সবাই মিলে সঠিক পথেই আছি। যদিও এখন পর্যন্ত সবকিছুই মুখের কথা। মুখে বলার চেয়ে আমাদের মাঠে ফিরতে হবে। চেষ্টা করতে হবে। এসব কথাকে বাস্তবে রূপ দিতে হবে। ছেলেরা খুশি, তাই আমিও খুশি। তবে এখন শুরু হবে কঠিন কাজ।’

মার্ক বাউচার নতুন করে দায়িত্ব নেওয়ার পর পুরো দলটাকেই ঢেলে সাজাতে চেয়েছেন। এমনকি অবসরে থাকা ডি ভিলিয়ার্সকেও আবার দলে ফেরানোর জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »