নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশের শ্রীলংকা সফর, কখনো সিদ্ধান্ত শ্রীলঙ্কান বোর্ডের কাছে, আবার কখনো বাংলাদেশের কাছে, তবে কেউই আপোস মানতে রাজি না, তাই আসছে না কোন সিদ্ধান্ত । চূড়ান্ত হচ্ছে না সিরিজের ভবিষ্যত।
আগামী ২৩ অক্টোবর থেকে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরুর কথা রয়েছে। বাংলাদেশের বিমানে চড়ার কথা এই মাসের ২৭ তারিখ, ঠিক করা সময়ে এটা যে হচ্ছে না তা প্রায় নিশ্চিত। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো স্বাস্থ্যবিধি সংক্রান্ত অফিসিয়াল ‘গাইডলাইন’ চূড়ান্ত না করায় তিন ম্যাচের টেস্ট সিরিজটি ঝুলে আছে এখনো।
বাংলাদেশ দল ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতির দ্বিতীয় দিন সোমবার দিনভর গুঞ্জনও ছিল- যেকোনো মুহূর্তে আসতে পারে শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত, শ্রীলঙ্কা সফর কিনা ‘সময়ের ব্যাপার’। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর টাইগারদের সফরের উদ্দেশে উড়াল দেওয়া নিয়ে এখনো আছে শঙ্কা। কারণ লঙ্কানদের কোনো বার্তা এখন অবধি আসেনি বিসিবির কাছে। শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য ২-৩ দিনের মধ্যেই বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর ব্যাপারে আশাবাদী।
শ্রীলঙ্কা ক্রিকেটের সহ-সভাপতি রাভিন বিক্রমরত্নে গণমাধ্যমকে জানান, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইনের জন্য অপেক্ষা করছেন। গাইডলাইন আসতে আরও ২ বা ৩ দিন সময় লাগতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এসএলসি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।
নিউজক্রিকেট/সুফিয়ান
