নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর তৃতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখামুখি হয়েছে সানরাইজার্স হায়দারাবাদ ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।উক্ত ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদকে ১০ রানে পরাজিত করে আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু।
দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় সানরাইজার্স। টসে হেরে আগে ব্যাট করতে নেমে এবিডি ভিলিয়ার্স ও দেবদূতের অর্শতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। ব্যাট হাতে দলের পক্ষে সর্বাধিক ৫৬ রান আসে ওপেনার দেবদূতের ব্যাট থেকে। এছাড়া এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৫১ রান। হায়দারাবাদের হয়ে বল হাতে বিজয় শঙ্কর,অভিষেক শর্মা ও নাটারাজান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
১৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সানরাইজার্সের ব্যাটসম্যানরা।
জনি বায়েস্ট্রো ৬১ ও মনিস পান্ডের ৩৪ রান ব্যাতীত বলার মতো কোন স্কোর পায়নি সানরাইজার্সের ব্যাটসম্যানরা। যার ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি হায়দারাবাদ। ফলে ১০ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলী বাহিনী। বেঙ্গালুরুর হয়ে বল হাতে চাহাল ৩ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু: ১৬৩-৫ (২০)
দেবদূত ৫৬, ভিলিয়ার্স ৫১
সানরাইজার্স হায়দারাবাদ: ১৫৩-১০ (১৯.৪ ওভার)
বেয়ারস্ট্রো ৬১, পান্ডে ৩৪
চাহাল: ৪-০-১৮-৩
ফলাফল: রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ১০ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
