বিরল রেকর্ডে বুমরাহ-রাবাদা যেখানে সমানে সমান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএলের ১৩তম আসর শুরু হয়েছে দুইদিন আগে থেকে। আর এবারের আইপিএলে গতকালের খেলায় সুপার ওভারে গিয়ে ম্যাচের ফলাফল নিশ্চিত হয়। এই ম্যাচটি ছিল আইপিএল ইতিহাসের দশম সুপার ওভার। পূর্বের নয় সুপার ওভারের মধ্যে দু’বার বোলিংয়ের সুযোগ মিলেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহর। দু’বারই দল জিতিয়েছিলেন তিনি। এবার তাঁর পাশে নাম লেখালেন দিল্লীর প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

এর আগে বুমরাহ ছাড়া কেউই দুবার দলকে জেতাতে পারেননি। ২০১৭ সালের আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে এবং ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মুম্বাইকে জিতিয়েছিলেন বুমরাহ। গতকাল সেই বুমরাহকে টপকে গিয়েছেন রাবাদা। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিতে সুপার ওভারে রাবাদা মাত্র দুই রান দেন। সুপার ওভারের ইতিহাসে এতো কম রান দিতে আগে কাউকেই দেখা যায়নি আইপিএলে।

এছাড়া ২০১৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলকে সুপার ওভারে জিতিয়েছিলেন প্রোটিয়া এই পেসার। গতকালের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৭ রান করে দিল্লী ক্যাপিটালস। পাঞ্জাবও থেমেছে ২০ ওভারে আট উইকেটে ১৫৭ রান করে। পরবর্তীতে ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় দিল্লী।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »