নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান পাকিস্তান দলের অন্যতম সেরা পেসার শাহীন আফ্রিদী। গতকাল ভাইটালিটি ব্লাস্টে ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাম্পাশায়ারকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহীন শাহ আফ্রিদি। গতকালের সেই ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে সবাইকে নিজের চমক দেখিয়েছেন তিনি।
পাকিস্তানি এই পেসার গতকালের ম্যাচে ১৯ রানের বিনিময়ে নিয়েছেন ৬ উইকেট। আফ্রিদির করা আগুন ঝরা বোলিংয়ের দিনে মিডলসেক্সকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে হ্যাম্পাশায়ার। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে হ্যাম্পাশায়ার। অল্প রানের লক্ষ্য ব্যাট করতে নেমে জয়ের পথেই ছিল মিডলসেক্স। ১৮ তম ওভারে বোলিংয়ে এসে ভাঙন ধরিয়ে দেন আফ্রিদি।
প্রথম দুই বলে এক রান করে দিলেও পরের চার বলে চার উইকেট তুলে নিয়ে মিডলসেক্সকে গুটিয়ে দেন তিনি। আফ্রিদি তার প্রথম উইকেট পেয়েছেন ইনিংসের সপ্তম ওভারে। ১৮তম ওভারে নিজের বোলিং কোটা পূরণ করতে এসে সবচেয়ে বেশি নজরকাড়া পারফরম্যান্স দেখান তিনি। নিজের তৃতীয় বলে জন সিম্পসনকে আউট করেন আফ্রিদি। পরের তিন বলে যথাক্রমে ফেরান স্টিভেন ফিন, থিলান ওয়ালাউইটা এবং টিম মুরতাঘকে। এর ফলে মিডলসেক্স গুটিয়ে যায় ১২১ রানে।
নিউজক্রিকেট/শাওন
