নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। তবে তাদের প্রথম ম্যাচে থাকছেন না তাদের বিদেশি তারকা ক্রিকেটার জস বাটলার।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে বাটলার তার পরিবারকে সাথে নিয়ে ইংল্যান্ডে কিছু সময় কাটাচ্ছেন। এর ফলে রয়্যালস পরিবারে যোগ দিতে তার কিছু সময় লাগবে বলে জানিয়েছে তিনি। তাই তিনি রাজস্থানের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না।
এটি তিনি একটি লাইভে নিশ্চিত করেন৷ বাটলার বলেন, ‘আমি দুর্ভাগ্যবশত রাজস্থানের প্রথম ম্যাচ খেলতে পারছি না। কারণ আমি পরিবারের সঙ্গে এখানে আছি। এটা দারুণ যে রাজস্থান রয়্যালস আমার পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। পরিবার আমার সঙ্গে আছে, এটা আমাকে দারুণ সাহায্য করবে।’
উল্লেখ্য, ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সিরিজ শেষ হয়েছে ১৬ই সেপ্টেম্বর৷ ইতিমধ্যে এই দুই দেশ থেকে ২১ ক্রিকেটার আইপিএলে যোগ দিয়েছেন। কিছু ক্রিকেটার আগে থেকেই জৈব-সুরক্ষা বলয়ে থাকায় তাদের জন্য কোয়ারান্টাইন শিথিল করা হয়েছে। ৬ দিনের পরবর্তীতে তাদের ৩৬ ঘন্টা করা হয়েছে। সে ক্ষেত্রে বাটলারকেও হয়তো ৩৬ ঘন্টায় কোয়ারান্টাইনে থাকতে হতে পারে।
নিউজক্রিকেট/আরআর
