নাটকীয় ম্যাচে সুপার ওভারে দিল্লির জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখামুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটাল।চরম নাটকিয়তায় ভরা এই ম্যাচের ফলাফল নিষ্পত্তি হয় সুপার ওভারের মাধ্যমে। সুপারে ওভারে জয় পায় দিল্লি ক্যাপিটাল।

দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় দিল্লি। ব্যাট হাতে দলের পক্ষে সর্বাধিক ৫৩ রান আসে স্টয়নিসের ব্যাট থেকে। এছাড়া সুরেশ আইয়ারের ব্যাট থেকে আসে ৩৮ রান। পাঞ্জাবের হয়ে বল হাতে মোহাম্মদ শামি ৩টি ও শেডরন কট্রেল শিকার করেন দুটি উইকেট।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মায়েক আগারওয়ালের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসের পরও শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের খুব কাছাকাছি গিয়েও জয়ের দেখা পায়নি পাঞ্জাব।  শেষ ৩ বলে জয়ের জন্য ১ রানের প্রয়োজন ছিল পাঞ্জাবের। ব্যাটসম্যানের ব্যর্থতায় শেষ ৩ বলে একটি মাত্র রান তুলতে ব্যর্থ হলে পাঞ্জাব, অমিমাংসিত থাকে ম্যাচটি।

ম্যাচের ফলাফল নিষ্পত্তির লক্ষ্যে সুপার ওভারে আবারো মুখামুখি হয় দুদল। সুপার ওভারে রাবাডার বিধ্বংসী বোলিংয়ে আইপিএলের সুপার ওভার ইতিহাসের সর্বনিম্ন ২ রানের সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। ৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিসাব প্যান্টের ব্যাটে চড়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটাল: ১৫৭-৮
স্টয়নিস ৫৩, আইয়ার ৩৯
শামি: ৪-০-১৫-৩

কিংস ইলেভেন পাঞ্জাব:
আগারওয়াল ৮৯ রাহুল ২১
অশ্বিন: ১-০-২-২

ফলাফল: সুপার ওভারে জয়ী দিল্লি ক্যাপিটাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »