নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাব একাদশে সুযোগ পাননি বিগ হিটার ক্রিস গেইল।
পাঞ্জাবের একাদশে বিদেশী কোটায় একাদশে আছেন গ্লেন নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস জর্ডান ও শেলডন কটরেল। এছাড়া দিল্লীর হয়ে সুযোগ পেয়েছেন শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, এনরিচ নর্তজে এবং কাগিজো রাবাদা।
কিংস ইলেভেন পাঞ্জাব একাদশঃ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, মানদীপ সিং, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, ক্রিস জর্ডান, কে গৌতম, মোহাম্মদ শামি, রাভি বিষ্ণয় ও শিলডন কটরেল।
দিল্লী ক্যাপিটালস একাদশঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শো, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক), রিশাব পান্ট, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, রভীচন্দ্রন অশ্বিন, এনরিচ নর্তজে, ইশান্ত শর্মা ও কাগিজো রাবাদা।
