নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসের পর এই প্রথম আজ দলীয়ভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এই অনুশীলন। মাস দু-এক আগে ব্যাক্তিগত অনুশীলন শুরু করলেও আজকেই প্রথম দলীয় করেছে টাইগাররা। পুরো অনুশীলন সম্পন্ন হয়েছে জৈব-সুরক্ষা বলয়ে।
আজ প্রথম দিনের অনুশীলনে ২৭ জন প্রাথমিক স্কোয়াড থেকে উপস্থিত ছিলেন ১৬ জন। সাথে উপস্থিত ছিলেন ৪ জন কোচিং স্টাফ।
বিসিবি আপাতত ১৮ জন ক্রিকেটার নিয়ে এই অনুশীলন শুরু করেছে। বাকি ৯ জন ক্রিকেটার ঢাকার বাইরে থেকে আসায় আইসোলেশনে আছে। ফলে দলের সাথে এখনি যোগ দিতে পারবেনা। আজকে উপস্থিত ছিলেন না মোহাম্মদ মিঠুন ও সদ্য করোনা থেকে সেরে উঠা সাইফ হাসান।
দুপুর আড়াইটার সময় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় বাংলাদেশ দল। সেখানে ১৬ ক্রিকেটারের সাথে উপস্থিত ছিলেন হোড হোচ, বোলিং কোচ সহ কোচিং স্টাফের ৪ সদস্য।
অনুশীলনের শুরুতে নিজেফের গাঁ গরম করেন ক্রিকেটাররা। এরপরে টিম মিটিংয়ে যোগ দেন সবাই। মিটিং শেষে ১০ মিনিট রানিং করেন সবাই৷ এরপর সেন্ট্রাল উইকেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেন মুশফিক-তাসকিনরা।
আজকের অনুশীলনে যারা উপস্থিত ছিলেন:
সাদমান ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইয়াসিন রাব্বি, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
নিউজ ক্রিকেট/আরআর
