নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের ১৩ তম আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় মাঠে নামবে দু’দল। এর আগে গতকাল উদ্ভোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ধোনীর চেন্নাই সুপার কিংস।
দুই দলের মোট ২৪ দেখার দশ বার ই দিল্লির কাছে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দুবাইর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এ পর্যন্ত প্রথম ইনিংসে দুইবার দুইশোর অধিক রান করেছে আগে ব্যাট করা দল। তবে ওভার প্রতি গড় রান মাত্র ৭.২। ম্যাচ যত গড়াবে স্পিনাররা পিচে আধিপত্য দেখালেও প্রথম দিকে সুবিধা পাবে পেসাররা।
একাদশ ভাবনায় দিল্লীর হয়ে বিদেশী কোটায় কারা সুযোগ পাবেন প্রথম একাদশে সেটিই দেখার বিষয়। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে শতক গড়ায় দলে থাকতে পারেন এলেক্স ক্যারি। এদিকে একাদশে থাকার লড়াইয়ে আছেন শিমরন হেটমায়ার-স্টোয়েনিসরাও। প্রথম ম্যাচে পিচ পেস সহায়ক হওয়ায় দলে দেখা যেতে পারে আফ্রিকান পেসার এনরিচ নর্তজেকে। এছাড়া টিম কম্বিনেশন ঠিক রাখতে শুরুর কয়েক ম্যাচে দলে ঢোকা কঠিন হবে আনিঙ্কা রাহানের।
পাঞ্জাবের হয়ে বিদেশী কোটায় ম্যাক্সওয়েল-মুজিব দের সাথে দেখা যেতে পারে ক্রিস জর্ডানকে। এদিকে গেইল-পুরানের মধ্যে শেষ একাদশে যায়গা পাবেন যেকোনো এক ক্যারিবিয়ান। সিপিএলে ভালো করায় এদিক থেকে বেশ এগিয়ে রয়েছেন নিকোলাস পুরান।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, মানদীপ সিং, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, ক্রিস জর্ডান, কে গৌতম, মোহাম্মদ শামি, রাভি বিষ্ণয় ও মুজিব উর রহমান।
সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বী শো, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট, শিমরন হেটমায়ার, এলেক্স ক্যারি, আক্সার প্যাটেল, রভীচন্দ্রন অশ্বিন, এনরিচ নর্তজে, ইশান্ত শর্মা ও কাগিজো রাবাদা।
নিউজক্রিকেট/এইচএএম
