নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে মিললো দারুণ সুখবর। দ্বিতীয় ধপায় প্রাথমিক স্কোয়াডের সকল ক্রিকেটারদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে সম্পূর্ণ করোনা মুক্ত স্কোয়াড নিয়ে স্কিল ক্যাম্প শুরু করার অপেক্ষায় টাইগাররা।
প্রথম ধপায় ক্রিকেটার সাইফ হাসান ও বিসিবির ট্রেনার নিকোলাস ট্রেভর লি এর দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। যদিও এই ধাপে এদের দুজনের দেহে করোনার উপসর্গ মেলেনি। যার ফলে সম্পূর্ণ করোনা মুক্ত দল নিয়ে স্কিল ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফরের জন্য স্কিল ক্যাম্প শুরুর আগে দ্বিতীয় ধপায় গত শুক্রবার ও শনিবার ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হয়। গত শুক্রবার ১৮ জন ক্রিকেটারের করোনা পরিক্ষার পর সবার রিপোর্ট নেগেটিভ আসে।
কোচ ও ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের টেস্ট করানো হয় শনিবার। শনিবার রাতেই বিসিবির মিডিয়া ইউনিট নিশ্চিত করে, স্কিল ক্যাম্পের সকল ক্রিকেটার এই মুহুর্তে করোনা মুক্ত।
নিউজক্রিকেট / ইফতি
