মাশরাফির অবসরের ব্যাপারে উল্টা প্রশ্ন পাপনের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেয়ার ব্যাপারে কম নাটক হয়নি। মাশরাফি নিজেই জানিয়েছিলেন তিনি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ মানে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষেই অবসরে যেতে চেয়েছেন।

কিন্তি কোনো এক অদৃশ্য কারণে মাশরাফি সেদিন অবসর নেননি। এরপর বিসিবি জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় জানাতে চেয়েছিলো। কিন্তু মাশরাফি এতে রাজী হয়নি।

কিন্তু এখন নাটকে নতুন মোড়। সম্প্রতি সাংবাদিক নোমান মোহাম্মদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের কাছে জানতে চেয়েছিলেন মাশরাফি সেদিন লর্ডসে অবসর নেননি কেন। উত্তরে নাজমুল হাসান উল্টো প্রশ্ন করে বসেন মাশরাফি নেয়নি কেন!

তিনি বলেন,’সে (মাশরাফি) যদি বলেই থাকে অবসরের কথা তাহলে নেয়নি কেন? আমি নিজেও জানতে চাচ্ছি। ওকে আমার সামনে এনে জিজ্ঞেস করেন।’

‘আমি পরে শুনেছি অনেকের কাছে যে লর্ডসে অবসর নেয়াটা ওর জন্য ভালো ছিল। এই সুযোগটি সে হাতছাড়া করলো কেন? এই কথাটি বাংলাদেশে আসার পর মানুষজন আমাকে বলেছে। আমার কথা হচ্ছে তাহলে নিলো না কেন?’—সাথে যোগ করেন তিনি৷

উল্লেখ্য মাশরাফি এখনো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। তবে তিনি গত জিম্বাবুয়ে সিরিজে নিজের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »