নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেইল ম্যাকেঞ্জি দায়িত্ব ছাড়ার পরে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান ক্রেইগ ম্যাকমিলান। তবে এখনো জাতীয় দলের দায়িত্ব বুঝে নেননি তিনি। এবার দায়িত্ব নেওয়ার আগেই ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে গেলেন ম্যাকমিলান।
বাবার মৃত্যুর কারণে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। তিনি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগেই বাংলাদেশ দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা ছিল। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির সঙ্গে তার বাংলাদেশে আসার কথা ছিল।
ম্যাকমিলনের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।তিনি বলেন তিনি বলেন, ‘ক্রেইগ আমাদের জানিয়েছে, সম্প্রতি তার বাবা মারা গেছেন। এই শোকের মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকা নেওয়া তার জন্য সম্ভব হবে না। আমরা তার পরিস্থিতি বুঝতে পারছি। তার ও তার পরিবারের এই দুঃসময়ে সমবেদনা জানাচ্ছি।’
নিউজক্রিকেট/সুফিয়ান
