নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক কথা বললে মহেন্দ্র সিং ধোনির নামটা চলেই আসে, তিনি একমাত্র অধিনায়ক যিনি অধিনায়ক হিসেবে জিতেছেন সব ধরনের শিরোপা। আর আইপিএলের কথা বললে সেখানেও সেরা ধোনি, চেন্নাইয়ের হয়ে শিরোপা জিতেছেন ৩ টি, আইপিএল ফাইনাল খেলেছেন ৮ বার ।
এই অধিনায়কের অধীনে খেলা অনেক ক্রিকেটার এখন আইপিএলে কোচের দায়িত্ব পালন করছেন।এবারের আসরে পাঁচজন ক্রিকেটার কোচের দায়িত্বে আছেন যারা খেলেছেন ধোনির নেতৃত্বে।তারা হলেন স্টিফেন ফ্লেমিং, মাইক হাসি, লাক্সপতি বালাজি, ব্রেন্ডন ম্যাককুলাম, ওয়াসিম জাফর।
এবারের আইপিএলে চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন মাইক হাসি, এই চেন্নাইতে তিনি খেলেছেন ধোনির নেতৃত্বে, জিতেছিলেন দুইটি শিরোপাও। ক্রিকেটকে বিদায় দিয়ে এখন কোচিংয়ে যোগ দিয়েছেন এই অজি ক্রিকেটার। শুধু ব্যাটিং কোচ নয় চেন্নাইয়ের বর্তমান প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং খেলেছেন ধোনির অধীনে, আইপিএলের প্রথম আসরে ফ্লেমিং খেলেছেন চেন্নাইতে। সেবার ১০ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ফ্লেমিং।
২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব পাওয়া লক্ষিপতি বালাজি আইপিএলে খেলেছেন চেন্নাইয়ের হয়ে, তিনি যখন চেন্নাইতে খেলেন তখন চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি।
আইপিএলে কলকাতার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককুলাম। এরপর কোচি তাস্কার্স কেরালা, গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।তিনি যখন চেন্নাইতে খেলেন তখন চেন্নাইকে নেতৃত্ব দেন ম্যাককুলাম। বর্তমানে কলকাতার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যাককালাম।
২০০৮ সালে ভারতের টেস্ট অধিনায়কত্ব পান ধোনি। সেই বছরে ধোনির নেতৃত্বে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ হয় ভারতের টেস্ট ওপেনার জাফরের। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তী বনে যাওয়া এই ব্যাটসম্যানের জাতীয় দল বা আইপিএলে সুযোগ হয়নি খুব বেশি। বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন জাফর।
নিউজক্রিকেট/সুফিয়ান
