ভারতীয় ব্যাটসম্যানদের ভীড়েও সেরাদের তালিকায় রয়েছেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত আসর বসেছে ১২টি। সব আসরেই রানের ফুলঝুরি ছোটাতে থাকেন ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচজনের তালিকা করলে দেখা যায় তাদের মধ্যে চারজনই ভারতীয় ব্যাটসম্যান।

এই তালিকায় শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৭৭ ম্যাচ খেলে ৩৭.৮৪ গড় ও ১৩১.৬১ স্ট্রাইক রেটে পাঁচ হাজার ৪১২ রান করেছেন কোহলি। ৩৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি সেঞ্চুরিও রয়েছে তার দখলে।

তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ১৯৩ ম্যাচে ৩৩.৩৪ গড় ও ১৩৭.১৪ স্ট্রাইক রেটে পাঁচ হাজার ৩৬৮ রান করেছেন রায়না।

তালিকার তৃতীয়তে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের চারবারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৮৮ ম্যাচে ৩১.৬০ গড় ও ১৩০.৮২ স্ট্রাইক রেটে চার হাজার ৮৯৮ রান করেছেন তিনি।

এদিকে তালিকায় বিদেশীদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে চতুর্থ স্থানে আছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ওপেনার ১২৬ ম্যাচে ৪৩.১৭ গড় ও ১৪২.৩৯ স্ট্রাইক রেটে চার হাজার ৭০৬ রান করেছেন। তবে তার দখলে রয়েছে আইপিএলের সর্বাধিক হাফ সেঞ্চুরি রেকর্ড।

তালিকার পঞ্চম স্থানে আছে দিল্লী ক্যাপিটালসের ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিনি ১৫৯ ম্যাচে ৩৩.৪২ গড় ও ১২৪.৮০ স্ট্রাইক রেটে চার হাজার ৫৭৯ রান করেছেন। আইপিএলে অধিক হাফ সেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি করতে পারেননি তিনি। এমনকি আইপিএল ইতিহাসে সর্বাধিক চারের রেকর্ডও (৫২৪টি) ধাওয়ানের পকেটে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »