আইপিএলের উদ্ভোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ আইপিএলের দ্বাদশ আসরের উদ্ভোধনী ম্যাচে আবুধাবিতে বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় মুখোমুখি হবে ৪ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ৩ আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

ভারতে করোনার প্রকোপে জনজীবন একপ্রকার বিপর্যস্ত প্রায়। যার দরুন এবারের আসরের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে মরুর দেশে। মাঠে দর্শক না থাকলেও ঘরে বসেই আইপিএল উপভোগ করবে ক্রিকেটভক্তরা।

আরব আমিরাতের স্লো উইকেটে শুরুর ম্যাচগুলোতে বড় রানের ম্যাচ দেখার আশা রাখলেও দিন যত গড়াবে বোলাররাই আধিপত্য দেখাবে এবারের আসরে। স্পিন সহায়ক উইকেটে ১৬০+ রান অনেকটাই চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

গত আসরের মতো এবারো বেশ শক্তিশালী দল গঠন করেছে মুম্বাই। রোহিত, পান্ডিয়া, পোলার্ড, বুমরাহ, বোল্টদের নিয়ে গড়া দলটি এবারো তাই অন্যতম হট ফেবারিট। অপরদিকে ধোনীর চেন্নাইয়ে একদিকে করোনার হানা আরেকদিকে রায়না-হরভজনের না থাকায় দল কিছুটা পিছিয়ে থাকলেও শক্তিমত্তায় এখনো বেশ এগিয়ে তিনবারের চ্যাম্পিয়নরা। অভিজ্ঞতায় পরিপূর্ণ এই দলের মাস্টারমাইন্ড ধোনীর সাথে আছেন ওয়াটসন, ডু প্লেসি, তাহির, জাদেজারা।

একাদশ ভাবনায় দু’দলই তাদের সেরা একাদশটা নিয়েই আজ মাঠে নামবে। তবে স্পিন শক্তিতে বেশ এগিয়ে চেন্নাই। তাহির-পিয়ুষ চাওলার সাথে আছেন রবীন্দ্র জাদেজাও। অপ রদিকে পেস নির্ভর মুম্বাইয়ের বোলিং ইউনিটের স্পিন দায়িত্বে আছেন রাহুল চাহার ও ক্রুনাল পান্ডিয়া। অল্পরানের ম্যাচগুলোতে তাই স্পিন আক্রমন নিয়ে বেশ দুশ্চিন্তায়ই থাকবে রোহিত শর্মার দল। বিদেশী কোটায় মুম্বাইয়ে আজ দেখা যেতে পারে ডি কক, কাইরন পোলার্ড, কুলটার নাইল ও ট্রেন্ট বোল্টকে অপরদিকে চেন্নাইয়ের হয়ে সুযোগ পেতে পারেন ওয়াটসন, ডু প্লেসিস, ব্রাভো ও ইমরান তাহির।

গত আসরের ৪ দেখায় একবারো মুম্বাইয়ের বিপক্ষে জয় পায়নি ধোনীর চেন্নাই। এছাড়া শেষ ১০ দেখায় ৮ বারই হার নিয়ে মাঠ ছেড়েছে মহেন্দ্র সিং ধোনীর দল। তবে পরিসংখ্যান যাই বলুক দুই দলই চাইবে জয় দিয়ে এবারের আসর শুরু করতে।

সম্ভাব্য একাদশ মুম্বাইঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, নাথান কুলটারনাইল, রাহুল চাহার, জাস্প্রেত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

সম্ভাব্য একাদশ চেন্নাইঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদভ, রবীন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, পিয়ুষ চাওলা, ইমরান তাহির, ডিপক চাহার ও শার্দূল ঠাকুর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »