নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো অনিশ্চিত। তবে এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতির কমতি রাখছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা এই সিরিজে প্রয়োজনীয় সব ব্যাবস্থা করে নিচ্ছে। এরই প্রেক্ষিতে বিসিবি জৈব সুরক্ষা বলয় তৈরী করেছে বাংলাদেশ দলের সাথে৷ আগামীকাল এতে প্রবেশ করতে পারে দল।
শ্রীলঙ্কা সিরিজে আনুষ্ঠানিকতা অনেক আগেই প্রথম করোনা টেষ্টের মাধ্যমে শুরু হয়ে গেছে৷ সেবার করোনা টেষ্টের ১ জন বাদে সবাই নেগেটিভ ছিলো। গতকাল ( শুক্রবার) হতে দ্বিতীয়বারের মত করোনা টেষ্ট। সে টেষ্টে নেগেটিভ কৃত সকল খেলোয়াড় আর স্টাফ বিসিবির করা জৈব সুরক্ষা অথবা বাইয়ো বাবলে প্রবেশ করবে৷
খেলোয়াড়দের জন্য হোটেল সোনারগাঁওয়ে আলাদা ব্যাবস্থা করা হয়েছে। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘হোটেলে প্রবেশ করা মাত্রই তারা জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করবে। সেখানে তাদের জন্য প্রথক ফ্লোর, জিম, রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের চলাচল হোটেল প্রাঙ্গনেই সীমাবদ্ধ রাখে হবে।’
‘শুধুমাত্র নেতিবাচক প্রমাণিত হওয়া হোটেল কর্মীরা থাকবেন আমাদের সঙ্গে। তাদের বাহিরে যেতে দেয়া হবে না। এমনকি ড্রাইভারদের করোনা পরীক্ষা করানোর পর তাদের এক সপ্তাহের আইসলেশন কাটিয়ে যোগ দিতে পারবেন’ – সাথে যোগ করেন তিনি।
উল্লেখ্য, এখনো নিশ্চিত নয় শ্রীলঙ্কা সিরিজ। শ্রীলঙ্কার কঠিন শর্তে সফর করতে রাজি ছিলোনা বিসিবি। তবে এখনো শ্রীলঙ্কা তাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
নিউজক্রিকেট/আরআর
