আইপিএলে বিদেশী বোলারদের মধ্যে যেখানে তৃতীয় সেরা সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ আইপিএল। আইপিএলের দামামা চারদিকে বাজছে। ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশও। তবে এবারের আইপিএল নিয়ে বাংলাদেশে মাতামাতি হওয়ারই কথা, কারণ এবারের আইপিএলে নেই কোন বাংলাদেশী ক্রিকেটার। আইপিএল না খেললেও আইপিএলের রেকর্ড ঘাটলে চলে আসে সাকিব আল হাসানের নাম।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান। এবারও নিশ্চিতভাবেই সাকিব আল হাসান দলে থাকতেন, যদি তিনি নিষিদ্ধ না হতেন। নিষিদ্ধ হওয়ার কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না বিশ্বসেরা সাকিবের। তবে সুযোগ আছে এখনো, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরে কোন দল ডাকলে সাকিবকে আইপিএলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আইপিএল না খেলেও বরাবরের মতোই আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিদেশীদের মধ্যে বোলিংয়ে সবচেয়ে বেশি ডট বল করেছেন এরকম ক্রিকেটারের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নাম্বারে।সাকিব আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ডট বল দেওয়া বোলার।

সাকিবের আগে মাত্র দু’জন, প্রথম স্থানে সুনীল নারায়ন এবং দ্বিতীয় স্থানে বোলিং কোচ মুথিয়া মুরালিধরন। তাদের ডট যথাক্রমে ১০৫১ এবং ৬০০। সাকিব নিয়মিত একাদশে যদি সুযোগ পেতেন তাহলে হয়তো ছাড়িয়ে-ছাপিয়ে যেতেন সবার ধরাছোঁয়ার বাইরে।।

সাকিব এমনই একজন, যে সবসময় কোন না কোনভাবে রেকর্ড দিয়ে সবজায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যেখানেই খেলেছেন সাকিব, সেখানেই দেশের নামটা গর্বের সাথে উচ্চারণ করেছিল সবাই, আইপিএলও তার ব্যতিক্রম নয়।

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসের ২৯ তারিখ, ৩০ অক্টোবর থেকে মাঠে নামার ছাড়পত্র পাবেন সাকিব। শ্রীলঙ্কায় বাংলাদেশ সিরিজ হলে ঐ সিরিজেই মাঠে নামার কথা সাকিবের, তবে শ্রীলংকা সিরিজ না হলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাকিবকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »