দেশে আসছেন ভেট্টোরি-ম্যাকমিলান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে রয়েছে তাতে কি? সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি এবং সদ্য যোগ দেওয়া ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। দুজনই দলের সঙ্গে বাংলাদেশে যোগ দেয়ার জন্য বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কয়েকদিন আগেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ভেট্টোরি এবং ম্যালমিলান শ্রীলঙ্কায় দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন দুজনকেই সরাসরি আগে বাংলাদেশে আসার জন্য বলা হয়েছে।

তিনি বলেন,’কলম্বোর বিমানের ফ্লাইটের যেহেতু কিছু জটিলতা রয়েছে তাই আমরা ভেটরি এবং ম্যাকমিলানকে প্রথমে বাংলাদেশে আসতে বলেছি এবং দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পরামর্শ দিয়েছি।’

লঙ্কা সফরে কোয়ারেন্টাইনের দিন নিয়ে এখনও দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছেই। বিসিবি এ ব্যাপারর স্পষ্ট জানিয়েই দিয়েছে শ্রীলঙ্কা সফরে ৭ দিনের বেশি কোয়ারেন্টাইনে থাকতে পারবে না বাংলাদেশ দল। বিসিবির এমন কথার জবাবে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকশে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। যদিও বিসিবির কাছে এখনও তারা আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাঠায়নি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »