পুরনো ধোনিকেই দেখছেন ফ্লেমিং!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের অন্যতম সেরা অধিনায়ক ধরা হয় মাহেন্দ্রা সিং ধোনিকে। ভারতের হয়ে জিতেছেন সবকটি আইসিসি টুর্নামেন্ট। ভারতের হয়ে শেষ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে৷ এরপর থাকে আর মাঠে দেখা যায়নি৷ আইপিএলের জন্য অনুশীলনে নেমেছেন তিনি৷ তাকে কাছ থেকে দেখছেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি মানেন পুরনো ধোনিকেই নাকি তিনি দেখছেন।

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল হারের পর ধোনি সব ধরণের ক্রিকেট থেকে দূরে ছিলেন। গণমাধ্যমের থেকেও তিনি অনেকটা লুকিয়ে ছিলেন। কিছুদিন হুট করেই এক ইন্সটাগ্রাম পোষ্ট দিয়ে জানিয়ে দিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তিনি খেলছেন।

আইপিএলে ফিরতে তাই চালাচ্ছেন অনুশীলন। সে অনুশীলনে ধোনিকে দেখে কোচ ফ্লেমিংয়ের মনে হচ্ছে তিনি পুরোনো ধোনিকেই দেখছেন। চেন্নাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটকে তিনি এসবই বলছেন।

তিনি বলেন,”কোনও কিছুর পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। মানসিকভাবে সে আগের মতোই বেশ শক্তিশালী। সে সবার সাথে কথা বলছে। তার লক্ষ্য অটুট। যে বিরতি আমরা পেয়েছি সেটা অভিজ্ঞ ক্রিকেটারদের বেশ কাজে লেগেছে। এম এস সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।”

চেন্নাই-মুম্বাইয়ের প্রথম ম্যাচের ব্যাপারে বলেন,”প্রথম ম্যাচ অনেক উত্তেজনার। চাপ সামলে নেয়ার ব্যাপার আছে। আর চেন্নাই-মুম্বাই ম্যাচে অনেক বেশি রোমাঞ্চ কাজ করে। আমরা সেটা উপভোগ করি।”

“আমরা গত বছর ভালো করার কারণেই এবার প্রথম ম্যাচ খেলছি। মুম্বাই বেশ ভালো দল। প্রথম ম্যাচের পর আপনার দল কোন অবস্থানে আছে সেটার একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন।”—সাথে যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »