মা’কে বাঁচাতে ক্রিকেটার পারভেজের আকুতি!

মারুফ ইসলাম ইফতি »

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত! এই চিরন্তন সত্যটিকে মনে প্রানে ধারন করেন  ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)  এর গাজীপুর জেলা শাখার (যুগ্ম সাধারণ সম্পাদক) ও গাজীপুর জেলা ক্রিকেট দলের অন্যতম  অপরিহার্য ক্রিকেটার পারভেজ হাসান।

ক্রিকেটার পারভেজ হাসানের মায়ের দুটি কিডনি অকেজো হয়ে পড়েছে। মা’কে বাঁচাতে এই মুহুর্তে কিডনি ট্রান্সলেশন করা খুবই জরুরি ও বাধ্যতামূলক হয়ে পড়েছে পারভেজের জন্য। এই মুহুর্তে মায়ের চিকিৎসা বাবদ নুন্যতম ১০ লক্ষ টাকার প্রয়োজন এই ক্রিকেটারের। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি পারভেজ এই মুহুর্তে হিমসিম খাচ্ছে মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে। হুট করে এত টাকার ভার বহন করা কোনভাবে সম্ভব হচ্ছে না এই ক্রিকেটারের।

মোঃ পারভেজ হাসান! সে ঢাকা লিগে শেখ রাসেল ক্রিড়া চক্রের হয়ে প্রতিনিধিত্ব করেন। বছর জুড়ে সারা দেশের আনাচে কানাচে খেপ খেলে যে টাকা উপার্জন করে তা দিয়েই  পুরো পরিবারের ব্যয়ভার বহন করে আসছেন তিনি। মায়ের এমন মুমূর্ষু অবস্থায় তার যতটুকু সাধ্য ছিলো তার সম্পূর্ণটা দিয়ে এত দিন শেষ লড়াই করে আসছেন মায়ের জন্য। করোনার কারনে দীর্ঘ ৬ মাস সব ধরনের খেলাধুলা বন্ধ থাকায় তার আর্থিক অবস্থা খুবই করুন। মায়ের একটি কিডনি  ডায়ালাইসিসের খরচ যোগাতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। নিজের মায়ের জন্য ভালোবাসা প্রতিদান দিতে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে হুমকিতে ফেলে নিজের একটা কিডনি মাকে দিয়ে দেয়ার জন্য প্রস্তুত পারভেজ হাসান। কিন্তু এখনো মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। নিজের টাকা না থাকলেও অমুল্য সম্পদ মায়ের জন্য নিজেকে বিলিয়ে দিতেও প্রস্তুত এমন একজন লড়াকু বড় মনের ক্রিকেটারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

নিউজক্রিকেট টুয়েন্টিফোরের পাঠকদের কাছে পারভেজ হাসানের প্রতিনিধি হিসেবে সামর্থ্যবানদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা যার যার সাধ্যানুযায়ী অসুস্থ এই মায়ের পাশে এসে দাঁড়ান। মা’কে আমরা সবাই ভালবাসি, তাই অন্তত নিজের মায়ের দিকটা চিন্তা করে হলেও আমাদের সবার উচিৎ পারভেজ হোসেনকে তার মায়ের স্নেহ ভালবাসা ফিরিয়ে এনে দিতে নিজেদের সাধ্যানুযায়ী সহযোগীতা করা।

সাহায্য পাঠানোর জন্য:

নাম  মোঃ পারভেজ হাসান
বিকাশ ; 01309172414 ( পার্সোনাল)
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার
Md Parvez Hassan
2291510181464  (জয়দেবপুর, গাজীপুর শাখা)

উল্লেখ্য, পারভেজ হাসানের মা এই মুহুর্তে  চিকিৎসাধীন অবস্থায় কিডনি ফাউন্ডেশন হাসাপাতালের ৬ তলার ১২ নাম্বার রুমে অবস্থান করছেন।

 

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »