১৪ দিনের কোয়ারেন্টিন শিথিল করবে না শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা সফর নিয়ে দোলাচল চলছেই, সফরের সিদ্ধান্ত লংকান বোর্ডের উপর পাঠিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েকদিন জলঘোলার পর বাংলাদেশকে দুঃসংবাদ দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। টাইগারদের আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের শর্ত থেকে সরে না আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি না হওয়ার হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি ইউনিটের প্রধান চিকিৎসক সুদাথ সামারাবীরা জানিয়েছেন, গত মঙ্গলবার ক’রোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়, সফরকারী কোনো ব্যক্তির ক্ষেত্রেই কোয়ারেন্টিন শিথিল করা হবে না। তিনি বলেন , ‘আমাদের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কায় খেলতে চায়, তাহলে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। শ্রীলঙ্কায় পা রাখার পর থেকেই তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

লংকান বোর্ড এমন সিদ্ধান্ত নিলে বহুল প্রত্যাশিত এই সিরিজ না হওয়ার সম্ভাবনাই বেশি। এই সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময় মাঠে ফেরার কথা বাংলাদেশের, তবে এই সিরিজ না হলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »