আইসিসির সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনো প্রক্রিয়াধীন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কয়েকমাস হল আইসিসির সভাপতির চেয়ার এখনো খালি অবস্থায়ই পড়ে আছে। এর আগে আইসিসির সভাপতি পদ থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগের ২ মাস ১৮ দিন পার হলেও নতুন কাউকে নিয়োগ দিতে দেয়া হয়নি এই পদে। এমনকি কিভাবে নিয়োগ বা সামনের নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেটাও ঠিক করতে পারেনি আইসিসি।

অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান খাজা। তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। যদিও আইসিসির এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সেই মুখপাত্র বলেছেন, ‘সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনও চলমান আছে এবং বোর্ড বিষয়টি প্রত্যাশা অনুযায়ী যথাযথ এবং যত্ন সহকারে বিবেচনা করছে। বৈশ্বিক মহামারীর মধ্যেও আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালাচ্ছি এই বিষয়টির সমাধানের জন্য।’

তিনি আরো জানিয়েছেন, ‘নতুন সভাপতি নির্বাচনের আগে খাজাই আইসিসির সভাপতির দায়িত্বে থাকবেন। এমনটাই জানিয়েছেন আইসিসির সেই মুখপাত্র, ‘(আইসিসি) বোর্ড নতুন চেয়ারম্যান নির্বাচন করার প্রক্রিয়াটি শেষ করতে আগ্রহী এবং আইসিসির সংবিধানের সাথে সঙ্গতি রেখে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ সভাপতি এই দায়িত্ব পালন করবেন।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »