আইপিএলে ‘সামর্থ্যের ১১০ ভাগ ও স্যালুট’ দিবেন কটরেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারে প্রথমবারের মত খেলবেন ওয়েস্ট ইন্ডিজ পেস তারকার শেলডন কটরেল। কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে৷ তিনি তার সামর্থ্যের ১১০ ভাগ দিতে চান সাথে সব সময় তার ট্রেডমার্ক সেলেব্রেশন স্যালুট দেয়া বজায় রাখতে চান।

ভারতের জনপ্রিয় সংবাদ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকার তিনি এসব জানান। তিনি বলেন,”
আমি পেশাদার সৈনিক। আমার এমন উদযাপনে জ্যামাইকার ডিফেন্স ফোর্সের প্রতি সম্মান প্রদর্শন হয়। আশা করছি, আগামি কয়েক সপ্তাহে এই স্যালুট উদযাপন অনেকবার দেখাতে পারব।

আইপিএলে যে-ই খেলুক না কেন আলাদা একটা চাপ অনুভব হয় জানান তিনি। তিনি আরও বলেন, ‘যদি বলি আইপিএলে চাপ নেই, তাহলে অবশ্যই সত্যি বলা হবে না। কিন্তু আমি বিশ্বাস করি, চাপেই আমি ভালো করে থাকি। আমি এমনই একজন যে কিনা মাঠে নেমে নিজের ১১০ ভাগ ঢেলে দেব।’

গেল নিলামে সবার নজরে ছিলেন এই দানব ফাস্ট বোলার। নিলামে তার জন্য লড়েছিলো রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। শেষে পাঞ্জাব ৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায়।

আইপিএল খেলতে মুখিয়ে আছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘যেকোনো পেশাদার ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলে খেলা। কেননা এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার। এটি আমার প্রথম আইপিএল এবং রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামতে।’

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »