করোনা জয়ীদের জন্য আরসিবির অভিনব ক্যাম্পেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা জয়ীর সন্মানার্থে এবং করোনাযোদ্ধাদের সন্মানার্থে অভিনব এক পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। ‘মাই কোভিড হিরোস’ লেখা সব সম্বলিত জার্সি পড়ে আইপিএলের আসন্ন আসরে মাঠে নামবেন বেঙ্গালোরের সকল ক্রিকেটাররা।

পুরো টুর্নামেন্ট জুড়েই জার্সিতে ‘মাই কোভিড হিরোস’ লেখা জার্সি নিয়ে খেলবে দলটির ক্রিকেটাররা। এরপর টুর্নামেন্ট শেষ হলে প্রথম ম্যাচের জার্সিগুলো নিলামে তোলা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ ভারতের সব করোনা তহবিলে প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদসম্মেলনে এমনটাই জানিয়েছেন আরসিবি দলপতি বিরাট কোহলি। এই কাপ্তান বলেন, ‘দল হিসাবে প্রথমবারের মতো আমরা যা করছি, আমি মনে করি এটি দুর্দান্ত। আমরা অনেককে দেখেছি যারা নিজ থেকে এগিয়ে এসেছিলেন। এটি সত্যিই প্রশংসার যোগ্য। এছাড়া এই অভিযানে সামিল হতে পেরে, তাদের সম্মান জানাতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আমরা এই জার্সি খেলার সময় এবং অনুশীলনের সময় ব্যবহার করবো।’

এ প্রসঙ্গে আরসিবি চেয়ারম্যান সঞ্জিব চাওলা বলেন, ‘এসকল যোদ্ধাদের যারা মানবতার খাতিরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের পক্ষ থেকে স্যালুট। অনুশীলন ও ম্যাচ উভয় সময়ই আরসিবির জার্সিতে ‘মাই কোভিড হিরোস’ বার্তাটি লিখে করোনাযোদ্ধাদের চেতনাকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেক ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে যাচ্ছি।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »