পাকিস্তানে জন্ম বলেই আমি খুব অলস : খাজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান উসমান খাজা, অস্ট্রেলিয়া দলে খেললেও খাজা জন্মগত ভাবে পাকিস্তানি। পাকিস্তানিদের বিপক্ষে অলসতা একটু বেশি। খাজা মনে করেন পাকিস্তানে জন্ম বলেই অন্যান্য অজি ক্রিকেটারদের থেকে তিনি অলস ।

১৯৮৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে জন্ম খাজার। তবে খুব বেশিদিন সেখানে থাকেননি তিনি। শৈশবেই পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই তার ক্রিকেটার হিসাবে বেড়ে ওঠা। ২০১০-১১ সালের অ্যাশেজে প্রথম মুসলিম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় তার। দশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খেলেছেন মাত্র ৪০টি ওয়ানডে, ৪৪টি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ।

খাজার নামের সাথে লেগে গিয়েছে অলস ট্যাগ। এই ব্যাটসম্যান মনে করেন জাতিগতভাবেই এটা তার স্বভাবে জড়িয়ে গিয়েছে। তিনি বলেন, ‘আমার ভেতরে সবসময়েই একটা অলসতা ছিল। কারণ আমি যখন বেড়ে উঠেছি তখন আয়েশে বড় হয়েছি। এটা আমার স্বভাব বলা চলে। তবে আমি মনে করি, পাকিস্তানে জন্ম বলেই আমার এই স্বভাব। উপমহাদেশের মানুষ এমনই। তারা খুব বেশি পরিশ্রম করতে চায় না।’

খাজার ফিটনেসে ও অস্ট্রেলিয়ান ভাব নেই, একটা পাকিস্তানি ভাব আছে। অস্ট্রেলিয়ানদের মতো ফিটনেস ধরে রাখতে পারেন না। খাজা বলেন, ‘এত ছোটাছুটি কখনোই আমার ভেতরে ছিল না। তাই যখনই আমাদের ফিটনেস পরীক্ষা করা হয়, দলের সবার মতো আমি অতো ভালো করতে পারি না। যখনই দেখা হয় আমি কোথা থেকে উঠে এসেছি সেটাই আমার বিপক্ষে রায় দেয়। আমি চেয়েছি এসবের থেকে বের হয়ে আসতে। কিন্তু ভেতরে কিছুটা অভ্যাস তো থেকেই যায়। যখন এরকম বৈচিত্র্য দেখা যায়, আমরা মনে করি আমরা ঠিক করে নিতে পারবো কিন্তু সত্য বলতে এখনো তা হয়ে উঠেনি।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »