দুইদিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শ্রীলঙ্কা সফরের : জালাল ইউনুস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সামনের মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু উভয় বোর্ডের মধ্যে মতবিরোধ থাকায় এখনো পেন্ডুলামের মতো ঝুলে আছে টাইগারদের লঙ্কা সফর।

শ্রীলঙ্কা বোর্ড এই সফরে যেসকল কড়া শর্ত আরোপ করেছে সেটা পুরোপুরি মানতে নারাজ বিসিবি। তাই লঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত সমুহ আরো শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিবি থেকে। যদিও এখনো বিসিবির প্রস্তাবে কোন উত্তর আসেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হতে। তবে বিসিবির পরিচালক জালাল ইউনুছ বলছেন আগামী দুই তিনদের ভিতর চুড়ান্ত সিদ্ধান্ত আসবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হতে।

এই ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুছ গনমাধ্যমকে জানান: যেহেতু এটি ওদের জাতীয় ইস্যু, তাই আমরা আমাদের প্রস্তাবের উত্তর প্রদানে তাঁদের চাপ দিচ্ছি না। তবে আমরা আমাদের সিদ্ধান্ত ওদের জানিয়ে দিয়েছি। শর্ত শিথিল না করা হলে আমরা শ্রীলঙ্কা সফরে যাবো না। কোয়ারেন্টিন সময় কমিয়ে আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে।

তিনি আরো যোগ করেন: আমরা আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে ওরা আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বিষয়টি তাদের জাতীয় ইস্যু! তাই আমরা এখানে তাদের চাপ দিতে পারছি না। আমরা এখনো আশাবাদী, আমাদের প্রস্তুতি এখনো চলমান। আশা করি খুব দ্রুত আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »