ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে ওকস, পেছনে ফেলেছেন স্টোকসকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন এসেছে ওকস-আর্চারদের। অজিদের বিপক্ষে দূর্দান্ত অলরাউন্ড পার্ফরমেন্সে বেন স্টোকসকে পেছনে ফেলে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিয়ে দুই নম্বরে এখন ক্রিস ওকস। ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে এই ইংলিশ অলরাউন্ডার। সিরিজে না থাকলেও ওকসের উত্থানে দুই ধাপ পতন হয়েছে স্টোকসের। বর্তমানে তিনি আছেন চার নম্বরে।

শুধু অলরাউন্ডার নয় বোলিং র‍্যাঙ্কিয়েও ওকস পেয়েছেন উন্নতির ছোঁয়া। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে অবস্থান করছেন ওকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে র‍্যাঙ্কিয়ে উন্নতি করেছেন ওকস। লম্বা লাফ দিয়েছেন পেসার জোফরা আর্চারও! ১৮ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিয়ে সেরা দশে (দশ নম্বরে) অবস্থান করছেন এই ইংলিশ পেসার।

ইংলিশদের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়ে অজিদের র‍্যাঙ্কিয়েও এসেছে পরিবর্তন। ভালো পার্ফম না করায় নিজের অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিয়ের ছয়ে অবস্থান করছেন প্যাট কামিন্স। তবে বেশ উন্নতি হয়েছে ইঞ্জুরি থেকে ফেরা জস হ্যাজেলউডের। সাত ধাপ এগিয়ে ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছেন হ্যাজি। প্রথমবারের মতো বোলিং র‍্যাঙ্কিয়ে দশে প্রবেশ করেছেন তিনি। এছাড়া ৩ ম্যাচে দশ উইকেট নিয়ে ২১ নম্বরে আছেন স্পিনার এডাম জাম্পাপরিবর্তন এসেছে ব্যাটিং র‍্যাঙ্কিয়েও। বাজে পারফরম্যান্সের কারণে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এক শতক ও এক ফিফটিতে তিন ধাপ এগিয়ে দশ নম্বরে আছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। শেষ ম্যাচে দূর্দান্ত শতকে সিরিজ জয়ে পাঁচ ধাপ এগিয়ে পল স্টার্লিংয়ের সাথে যৌথভাবে ২৬ নম্বরে ম্যাক্সওয়েল, ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে রয়েছেন এলেক্স ক্যারি। ২০ ধাপ এগিয়েছেন মার্নাস লাবুশেন, বর্তমান অবস্থান ৬৩। এছাড়া দূর্দান্ত খেলা ইংলিশ ব্যাটসম্যান বিলিংস প্রবেশ করেছেন সেরা ১০০ তে।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »