নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ এখনো সিদ্ধান্তের উপর ঝুলছে, একের পর এক মেইল আদান প্রদান হচ্ছে দুই বোর্ডের মধ্যে , তবে সমাধান এখনো শূন্য। তবে লংকা সফরের জন্য প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বিসিবি, এবার সেই দলে আসছে পরিবর্তন, স্পিনার সানজামুলের পরিবর্তে দলে আসবেন পেসার খালেদ আহমেদ ।
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বিসিবি এইচপি দলেরও। পরিকল্পনা ছিল প্রয়োজন পড়লে খালেদকে এই দলে অন্তর্ভুক্ত করা হবে। তবে এইচপি দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সানজামুলের বদলে তাঁকে প্রাথমিক স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।
যদিও আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি বিসিবির পক্ষ থেকে। তবে বোর্ডের বেশ কয়েকটি সূত্র থেকে দল সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাঁকে শুধু সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করার কথা বলা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এছাড়াও মোস্তাফিজকে আবার ফেরত আনা হয়েছে টেস্ট দলে, নতুন মুখ হিসেবে সুযোগ এসেছে মোহাম্মদ সাইফুদ্দিনের।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহামুদুল্লাহ, ইয়াসির আলী রাব্বী, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও হাসান মাহমুদ।
নিউজক্রিকেট/সুফিয়ান
