আবারো করোনা পজিটিভ সাইফ হাসান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিছুদিন আগে প্রথম ধাপে সব ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম ধাপে ওপেনার সাইফ হাসানের করোনা পজিটিভ ধরা পড়েছিল। কিছুদিন পর দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ হয়েছেন সাইফ। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই।

সাত দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করান সেখানে সাইফের করোনা পজিটিভ আসে। এরপর গতকাল পুনরায় তার করোনা পরীক্ষা হলে, আবারও করোনা পজিটিভ ধরা পড়েন তিনি।

এদিকে সামনের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সম্ভাব্য ২৭ সদস্যের দলে নাম নেই সাইফের। করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেই কেবল এই স্কোয়াডে নাম লেখাতে পারবেন তিনি। যদিও বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য কি হবে সেটা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চাই ১৪ দিনের কোয়ারেন্টিন আর সেটা থাকতে রাজি নয় বিসিবি তাইতো নাকচ করে দিয়েছে তাদের এ কোয়ারেন্টিন প্রস্তাব। এখনও এ নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে জোর আলোচনা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »