নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একটা সময় আহামরি কোন দলই ছিল না আফগানিস্তান। কিন্তু সময়ের পরাক্রময়ে তারা শুধু নিজেদের উপরেই তুলেছে। মূলত সীমিত ওভারের ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান আফগানিস্তান দলের। ইতিমধ্যে চারটি টেস্ট ম্যাচ খেলে দুটিতে জয় লাভ করে ক্রিকেটের এলিট ফরম্যাটেও নিজেদের সামর্থ্যের যথাযথ প্রমাণ দিয়েছে আফগানরা।
এবার তাদের নজর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে। আফগান স্পিনার রশিদ খান স্বপ্ন দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউবে এক সেই স্বপ্নের কথাই বলেছেন এই আফগান স্পিনার।
তিনি বলেন, ‘আমি মনে করি এখন দলের সবচেয়ে বড় অর্জন হবে টি-২০ বিশ্বকাপ জেতা। ওই শিরোপার দিকেই আমরা তাকিয়ে আছি। আমাদের দেশের জনগন এখন ওই শিরোপার স্বপ্ন দেখে। কারণ আমাদের হাতে টি-২০ বিশ্বকাপ জেতার মতো দক্ষতা আছে, প্রতিভা আছে। আমাদের হাতে ভালো স্পিনার আছে, পেসার আছে। দক্ষ ব্যাটসম্যান আছে। শুধু আমাদের অভাব হলো বড় দলের বিপক্ষে পরীক্ষা দেওয়া। আমরা বড় দলের বিপক্ষে খেলার খুব বেশি সুযোগ পায় না। আমি মনে করি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছি। এখন স্বপ্ন বিশ্বকাপ জয়। নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে খেলে আরও অভিজ্ঞ হয়ে উঠতে চাই আমরা। ইতোমধ্যে তারা টি-টোয়েন্টিতে বিখ্যাত হয়ে উঠেছে বলে জানালেন রশিদ। আমার, আমাদের দলের এবং দেশের মানুষের স্বপ্ন হলো আমরা একদিন বিশ্বকাপ জিতবো। সেটাই হবে দেশের এবং আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন ইনশাআল্লাহ।’
নিউজক্রিকেট/শাওন
